দেওয়ালী মেলা ও উৎসব উপলক্ষে ৬ ও ৭ নভেম্বর উদয়পুর পর্যন্ত চলবে বিশেষ ট্রেন

railআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর ৷৷ দু’দিন বাদেই আলোর উৎসব দীপাবলি। দীপাবলি উপলক্ষ্যে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে বসে রাজ্যের সর্ব বৃহৎ দেওয়ালী মেলা ও উৎসব। এই উৎসব ও মেলায় রাজ্যের বিভিন্ন স্থান সহ উত্তর – পূর্ব ভারত ও বাংলাদেশ থেকে উদয়পুরের মাতাবাড়িতে ধর্ম প্রান মানুষ ও সাধু সন্ন্যাসীরা উপস্থিত হন। এই উৎসবকে সাম্নে রেখে জোরকদমে চলছে প্রস্তুতি। দেওয়ালী মেলা ও উৎসবে যাতে রাজ্যের বিভিন্ন স্থান থেকে ধর্ম প্রান মানুষরা উপস্থিত হতে পারেন সেজন্য আগরতলা-উদয়পুর এবং ধর্মনগর-উদয়পুরের মধ্যে বিশেষ ট্রেন চালানোর জন্য উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। জানা গেছে, আগামী ৬ ও ৭ নভেম্বর এই দুটি রুটে বিশেষ ট্রেন চালানো হবে।
প্রথম ট্রেনটি আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে ভোর ০৩.৪৫ মিনিটে ছাড়বে এবং উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে ভোর ৫টায়। দ্বিতীয় ট্রেনটি আগরতলা থেকে ছাড়বে সকাল ১০টা ৩০ মিনিটেচ এবং উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে দুপুর ১২টায়। তৃতীয় ট্রেনটি আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে ছাড়বে দুপুর ৩টায় এবং উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে বিকেল ৪টা ২৫ মিনিটে। চতুর্থ ট্রেনটি আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে এবং উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে রাত ১১টা ১৫ মিনিটে। সব ট্রেনগুলিই আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে বিশ্রামগঞ্জ ও বিশালগড়ে থামবে।
ধর্মনগর থেকে উদয়পুরের উদ্দ্যেশ্যে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৮টা ৪৫ মিনিটে এবং উদয়পুর থেকে ধর্মনগরে উদ্দেশ্যে ছাড়বে বিকেল সন্ধে ৭টায়। ধর্মনগর থেকে উদয়পুরের যাওয়ার পথে ট্রেনটি কুমারঘাট, আমবাসা, জিরানিয়া ও আগরতলাতে দাঁড়াবে বলে জানা গেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*