আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর ৷৷ কেন্দ্রীয় সরকারের ফুড করপোরেশন অব ইন্ডিয়া (এফ সি আই) এবার প্রথম রাজ্যের কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবে এবং সেই ধান সরকারি ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি করবে। এর ফলে সাধারণ মানুষ অল্প মূল্যে ভালো মানের চাল পাবেন এবং সরাসরি ধান কেনায় কৃষক ধানের বেশি মূল্য পাবেন। এতে উভয়ের লাভ হবে। রবিবার আগরতলার কৃষ্ণনগরস্থিত বিজেপি সদর কার্যালয়ে বিজেপির ত্রিপুরা প্রদেশ কৃষাণ মোর্চার উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেব। তিনি বলেন, এর জন্য ত্রিপুরা সরকার এফ সি আইকে ভর্তুকি দিতে হচ্ছে। তিনি আরও বলেন, সাড়ে ১৭ টাকা করে এফ সি আই চাষিদের কাছ থেকে সরাসরি ধান কিনবে। আগামী ডিসেম্বর মাস থেকে ধান কেনা শুরু হবে বলে এদিন সাংবাদিক সন্মেলনে নলেন মূখ্যমন্ত্রী। সাংবাদিক সন্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কৃষাণ মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি জওহর সাহা।রাজ্যের কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবে এফ সি আই – মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর ৷৷ কেন্দ্রীয় সরকারের ফুড করপোরেশন অব ইন্ডিয়া (এফ সি আই) এবার প্রথম রাজ্যের কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবে এবং সেই ধান সরকারি ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি করবে। এর ফলে সাধারণ মানুষ অল্প মূল্যে ভালো মানের চাল পাবেন এবং সরাসরি ধান কেনায় কৃষক ধানের বেশি মূল্য পাবেন। এতে উভয়ের লাভ হবে। রবিবার আগরতলার কৃষ্ণনগরস্থিত বিজেপি সদর কার্যালয়ে বিজেপির ত্রিপুরা প্রদেশ কৃষাণ মোর্চার উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেব। তিনি বলেন, এর জন্য ত্রিপুরা সরকার এফ সি আইকে ভর্তুকি দিতে হচ্ছে। তিনি আরও বলেন, সাড়ে ১৭ টাকা করে এফ সি আই চাষিদের কাছ থেকে সরাসরি ধান কিনবে। আগামী ডিসেম্বর মাস থেকে ধান কেনা শুরু হবে বলে এদিন সাংবাদিক সন্মেলনে নলেন মূখ্যমন্ত্রী। সাংবাদিক সন্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কৃষাণ মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি জওহর সাহা।