আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর ৷৷ আগরতলার পর এবার উদয়পুর শহরেও চালু হল অনলাইন ট্যাক্সি সার্ভিস বা প্রিপেইড ট্যাক্সি এবং অটো পরিষেবা। ওলা এবং ওবেরের মতো ‘জুগনো’ নামক একটি সংস্থা আগরতলার পাশাপাশি এবার থেকে উদয়পুর শহরেও এই পরিষেবা দিচ্ছে। জানা গেছে, ইতিমধ্যেই উদয়পুরে ‘জুগনো’ অটো পরিষেবা চালু হয়ে গেছে। এই মাসে থেকেই চলবে ‘জুগনো’ ট্যাক্সি পরিষেবাও। উল্লেখ্য, ২৬ আগষ্ট, ২০১৮ আগরতলায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন করেন পরিবহনমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। প্রথম অবস্থায় ১০০ টি ক্যাব এবং ১০০টি অটো পথে নামছে। সব গুলি সি এন জি চালিত। ট্যাক্সির জন্য নূনতম ভাড়া হবে ৫০ টাকা এবং অটোর জন্য নূনতম ভাড়া হবে ২০ টাকা। ‘জুগনো’ মোবাইলে আ্যাপটি ডাউনলোড করে অ্যাপের সাহায্যে ট্যাক্সি বা অটো বুকিং করা যাবে।আগরতলার পর এবার উদয়পুর শহরেও অনলাইন ট্যাক্সি ‘জুগনো’ পরিষেবা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর ৷৷ আগরতলার পর এবার উদয়পুর শহরেও চালু হল অনলাইন ট্যাক্সি সার্ভিস বা প্রিপেইড ট্যাক্সি এবং অটো পরিষেবা। ওলা এবং ওবেরের মতো ‘জুগনো’ নামক একটি সংস্থা আগরতলার পাশাপাশি এবার থেকে উদয়পুর শহরেও এই পরিষেবা দিচ্ছে। জানা গেছে, ইতিমধ্যেই উদয়পুরে ‘জুগনো’ অটো পরিষেবা চালু হয়ে গেছে। এই মাসে থেকেই চলবে ‘জুগনো’ ট্যাক্সি পরিষেবাও। উল্লেখ্য, ২৬ আগষ্ট, ২০১৮ আগরতলায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন করেন পরিবহনমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। প্রথম অবস্থায় ১০০ টি ক্যাব এবং ১০০টি অটো পথে নামছে। সব গুলি সি এন জি চালিত। ট্যাক্সির জন্য নূনতম ভাড়া হবে ৫০ টাকা এবং অটোর জন্য নূনতম ভাড়া হবে ২০ টাকা। ‘জুগনো’ মোবাইলে আ্যাপটি ডাউনলোড করে অ্যাপের সাহায্যে ট্যাক্সি বা অটো বুকিং করা যাবে।