ফের বহিস্কার হলের ধর্মনগর থানার এক সাব ইনস্পেকটর

policeআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর ৷৷ বহিস্কার হলের রাজ্যের আরেক গুণধর পুলিস অফিসার। ওসি বিমল দেববর্মার পর গাঁজা পাচার কান্ডে জরিত থাকার অভিযোগে শনিবার সাসপেন্ড হয়েছিলেন চুরাইবারি থানার এসআই শুক্র মনি দেববর্মা। রবিবার মাদক কারবার এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবার ধর্মনগর থানার সাব ইনস্পেকটর মানিক বরুয়া সাসপেন্ড হলেন। জানা যায়, গোয়েন্দা দপ্তরের কর্মীরা গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর গোল্ডেন ভ্যালী স্কুল এলাকা হতে অজিত চাকমা, তার স্ত্রী পুতুলবি চাকমা ও শঙ্কর দত্ত নামে তিনজনকে ৪০ প্যাকেট দেশী মদ সহ আটক করে৷ অভিযোগ, সেই সময় সাব ইনস্পেকটর মানিক বরুয়া থানায় এসে কাউকে কিছু না বলে ধৃত তিন অভিযুক্তকে জামিন দিয়ে দেয়। এই ঘটনার খবর পেয়ে পুলিস সুপার ভানুপদ চক্রবর্তী গোয়েন্দা দপ্তরের ডি এস পি বিক্রমজিৎ শুক্লদাসকে থানায় পাঠান এবং ঘটনার তদন্ত করতে বলেন৷ সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী উত্তর ত্রিপুরা জেলার পুলিস সুপার ভানুপদ চক্রবর্তী এদিন সন্ধ্যায় সাব ইনস্পেকটর মানিক্ বড়ুয়াকে সাসপেন্ড করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*