দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১২ ডিসেম্বর ।। প্রকৃতির বিধান অনুযায়ী বেশ কিছুদিন আগেই শীত মরশুম শুরু হয়ে গেছে, মরশুম শুরু হলেও প্রশ্ন হচ্ছে শীতের দাপট নিয়ে। রক্ত জমাট করা শীতের দেখা এখনো মেলেনি, তবে ঘাষের ডগায় শিশির চিক চিক করার দৃশ্য চোখে পড়ছে। ইদানীং ভোর বেলায় কুয়াশার দর্শনও পাওয়া গেছে, তবে অন্য কিছুদিনের তুলনায় শুক্রবার জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে। প্রকৃতির আচরনে অনুমান করা যাচ্ছে হয়তো শীত সব গুছিয়ে নিয়ে আসরে অবতীর্ণ হতে যাচ্ছে। শীতের মরশুমে সোমবার সকালেই মরশুমের প্রথম পারদ নামার ইঙ্গিত পাওয়া সেছে, শীতের সরঞ্জামে সজ্জিত হয়ে ব্যস্ত পদচারনায় মানুষ পথ পাড়ি দিচ্ছেন এই দৃশ্য যেমন দেখা গেছে তেমনি সোমবার থেকে সকালের নির্দিষ্ট সময় বাদ দিয়ে পড়ন্ত বিকালে সূর্যের দেখা পাওয়া গেছে, কিন্তু শুক্রবার তার ব্যাতিক্রম ছিল। অনেকেই বলেছেন শীতের মরশুমে শুক্রবারই প্রথম প্রচন্ড শীত উপলব্ধি হয়েছে। শুক্রবার পারদ প্রায় ১৩°C –এ নেমেছে।
