রাজ্যে ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের দামাম, ভোটগ্রহণ ২৭ জুলাই, গণনা ৩১ জুলাই

IMG-20190626-WA0020-01আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন ।। রাজ্যে আরো এক নির্বাচনের দামামা বাজলো। আগামি ২৭শে জুলাই রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন। বুধবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন সহ জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির নির্বাচনের ঘোষণা করেন রাজ্যের নির্বাচন কমিশনার জি কে রাও।

IMG-20190626-WA0023-01এদিন নির্বাচন কমিশনার জানান, আগামী ১লা জুলাই থেকে শুরু হবে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া। ৮ই জুলাই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। তিনি জানান, ৯ই জুলাই মনোনয়ন পত্র স্ক্রুটিনি করা হবে। ১১ই জুলাই মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন তিনি জানান, ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচার চলবে আগামী ২৫শে জুলাই বিকাল ৪ টা পর্যন্ত। ভোট গ্রহণ চলবে ২৭শে জুলাই সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গণনা হবে ৩১শে জুলাই।
IMG-20190626-WA0022-01সাংবাদিক সন্মেলনে নির্বাচন কমিশনার জি কে রাও জানান, ২৭শে জুলাই ৫৯১টি গ্রাম পঞ্চায়েতের ৬,১১১টি আসনে, ৩৫ টি পঞ্চায়েত সমিতির ৪১৯টি আসনে এবং ৮টি জেলা পরিষদের ১১৬টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৩ হাজার ৭০ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬ লক্ষ্য ১৬ হাজার ৮৯৩ জন এবং মহিলা ভোটার ৫ লক্ষ ৮৬ হাজার ১৭৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ২,৬২৩টি। এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় ৩৪৬টি, ঊনকোটি জেলায় ২৩৯টি, ধলাই জেলায় ১৬৩টি, খোয়াই জেলায় ২১৭টি, পশ্চিম ত্রিপুরা জেলায় ৪৫৯টি, সিপাহীজলা জেলায় ৫২৫টি, গোমতী জেলায় ২৮৫টি এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ৩৮৯টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। জানা যায়, পঞ্চায়েত, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির নির্বাচন হবে ব্যালটে। জেলা পরিষদের জন্য সাদা রঙের ব্যালট, পঞ্চায়েত সমিতির জন্য গোলাপি রঙের ব্যালট ও জেলা পরিষদের জন্য সবুজ রঙের ব্যালটে ভোট নেওয়া হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*