আট দিন ব্যাপী পরিবেশ বান্ধব ভ্রমণ র‍্যালীর সূচনা করলেন বনমন্ত্রী

ybkআপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুলাই ৷৷ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আট দিন ব্যাপী পরিবেশ বান্ধব ভ্রমণ-২০১৯ এর সূচনা করলেন রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সোমবার (১লা জুলাই) সকাল ১০টায় বনমন্ত্রীর সরকারী আবাসের সামনে থেকে সবুজ পতাকা নেড়ে পরিবেশ বান্ধব ভ্রমণের সূচনা করেন তিনি। পরিবেশ প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ১লা জুলাই থেকে শুরু হওয়া এই র‍্যালী গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করবে আগামী ৮ই জুলাই পর্যন্ত। নিফা ত্রিপুরা রাজ্য শাখা এবং যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই র‍্যালীর যাত্রা শুরুর সূচনা লগ্নে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার ডিএফও পি দেববর্মা, ট্রাইবেল রিসার্চ ও কালচার‍্যাল ইনস্টিটিউটের অধিকর্তা ডি দেববর্মা, যুব বিকাশ কেন্দ্রের প্রাণপুরুষ দেবাশীষ মজুমদার সহ সংস্থার একনিষ্ঠ কর্মকর্তারা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*