আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর ৷। কর্মসংস্থান সহ ১০ দফা দাবির ভিত্তিতে শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করলো বামফ্রন্ট সমর্থিত যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং উপজাতি যুব ফেডারেশন (টি ওয়াই এফ)। সোমবার দুপুরে রাজ্যের রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্বামী বিবেকানন্দ ময়দানে এসে শেষ হয়। যুব সংগঠনের এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, সি পি আই (এম) রাজ্য কমিটির কনভেনার বিজন ধর, ডি ওয়াই এফ আই’র প্রাক্তন সম্পাদক অমল চক্রবর্তী, ডি ওয়াই এফ’র ত্রিপুরা রাজ্য কমিটি সম্পাদক নবারুণ দেব প্রমুখ। এদিনের বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক সমাবেশের আয়োজন করা হয়।১০ দফা দাবির ভিত্তিতে শহরে বাম যুব সংগঠনের বিক্ষোভ মিছিল
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর ৷। কর্মসংস্থান সহ ১০ দফা দাবির ভিত্তিতে শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করলো বামফ্রন্ট সমর্থিত যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং উপজাতি যুব ফেডারেশন (টি ওয়াই এফ)। সোমবার দুপুরে রাজ্যের রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্বামী বিবেকানন্দ ময়দানে এসে শেষ হয়। যুব সংগঠনের এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, সি পি আই (এম) রাজ্য কমিটির কনভেনার বিজন ধর, ডি ওয়াই এফ আই’র প্রাক্তন সম্পাদক অমল চক্রবর্তী, ডি ওয়াই এফ’র ত্রিপুরা রাজ্য কমিটি সম্পাদক নবারুণ দেব প্রমুখ। এদিনের বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক সমাবেশের আয়োজন করা হয়।