আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর ৷। প্রতিবছরই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি জনহিতৈষী কর্মকান্ডের আয়োজন করে থাকে শহর দক্ষিণাঞ্চলের সুনামধন্য একটি ক্লাব ‘উন্নয়ন সংঘ’। সোমবার উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘের ৬৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উন্নয়ন সংঘ প্রাঙ্গনে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে জীবনের লড়াইয়ে মৃত্যু পথযাত্রী মানুষের জন্য মানবতার দৃষ্টান্ত রেখেছে। রবিবার সকালে সংঘের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ছোটদের বসে আঁকো এবং ছোটদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা। সোমবার উন্নয়ন সংঘের ৬৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকালে সংঘের পতাকা উত্তোলন, রক্তদান শিবির, বিকেলে এলাকার প্রবীন নাগরিকদের সংবর্ধনা, এলাকার কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সহ সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক আশিষ কুমার সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের সভাপতি স্বদেশ পাল, সংঘের সম্পাদক গৌতম লাল সাহা প্রমুখ।জনহিতৈষী কর্মকান্ডের মাধ্যমে উন্নয়ন সংঘের ৬৭তম প্রতিষ্ঠা দিবস পালিত
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর ৷। প্রতিবছরই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি জনহিতৈষী কর্মকান্ডের আয়োজন করে থাকে শহর দক্ষিণাঞ্চলের সুনামধন্য একটি ক্লাব ‘উন্নয়ন সংঘ’। সোমবার উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘের ৬৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উন্নয়ন সংঘ প্রাঙ্গনে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে জীবনের লড়াইয়ে মৃত্যু পথযাত্রী মানুষের জন্য মানবতার দৃষ্টান্ত রেখেছে। রবিবার সকালে সংঘের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ছোটদের বসে আঁকো এবং ছোটদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা। সোমবার উন্নয়ন সংঘের ৬৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকালে সংঘের পতাকা উত্তোলন, রক্তদান শিবির, বিকেলে এলাকার প্রবীন নাগরিকদের সংবর্ধনা, এলাকার কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সহ সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক আশিষ কুমার সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের সভাপতি স্বদেশ পাল, সংঘের সম্পাদক গৌতম লাল সাহা প্রমুখ।