বিশ্বকর্মা পূজোর বাজার সেজে উঠেছে প্রয়োজনীয় সরঞ্জামে

jhvআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর ৷। বাঙ্গালীদের বারো মাসে তের পার্বন। এর মধ্যে রয়েছে দেবশিল্পী বিশ্বকর্মা পূজো। মৃৎশিল্পীরা ব্যস্ত তুলির শেষ টান দিতে। বাজার সেজে উঠেছে পূজার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে। মালা থেকে শুরু করে ফল সবকিছু নিয়ে বাজার সেজে উঠেছে দেবশিল্পী বিশ্বকর্মার পূজোর বাজার। বিশ্বকর্মার মূর্তি, মালার পসরা সাজিয়ে ব্যবসায়ীরা ব্যস্ত। মালার মূল্য ২০, ৫০ থেকে ১০০ টাকাতেও বিক্রি হচ্ছে জানান ব্যবসায়ীরা। মৃৎশিল্পির মুখেও শোনা গেছে লেলিহান বাজারের কথা – বলেছেন দেবশিল্পীর মূল্য ২০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত রয়েছে। সর্বত্রই দেখা গেছে মূল্য বৃদ্ধির আঁচ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*