আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ৷। শেষ হল ১৪-বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের সরব প্রচার। শূন্য আসনের উপ-নির্বাচনের শেষ মুহূর্তের কাউন্ট ডাউন্ট শুরু হয়ে গেছে। সংবিধানের বিধান অনুযায়ী শনিবার বিকেল পাঁচটায় ১৪-বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের সরব প্রচারের আবসান হয়েছে। ভোট ভিক্ষায় ভোটে অবতীর্ণ সব দলই যে যার সাধ্যমতো মন মোহিনী ভাষায় ভোটারদের হৃদয় ছোঁয়ার চেষ্টায় কসুর করেনি। আর এলক্ষ্যে শনিবার দিনভর বাধারঘাট নির্বাচনী কেন্দ্রে সরব প্রচার চালিয়ে গেছে শাসকদল বিজেপি। এদিন বিজেপি প্রার্থী মিমি মজুমদারকে নিয়ে বিধায়ক রতন চক্রবর্তী সহ দলীয় কর্মী সমর্থকরা ১৪-বাধারঘাট বিধানসভা কেন্দ্রে প্রচারভীযান জোরদার করেছেন।উল্লেখ্য, আগামী ২৩শে সেপ্টেম্বর বাধারঘাট বিধানসভা কেন্দ্রের শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
