ইকফাই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত, আজ ‘নভাটোস’

iutআপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর ৷। অনুষ্ঠিত হয় রাজ্যের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকফাই বিশ্ববিদ্যালয়ের ত্রয়োদশতম সমাবর্তন। বৃহস্পতিবার কামালঘাটস্থিত ইকফাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সমাবর্তনের সূচনা হয়। অনুষ্ঠানে ৫০৫ জন ছাত্র-ছাত্রীকে স্নাতক উপাধি প্রদান করা হয়। জানা যায়, এবছর ২৩ জন স্বর্ণ পদক পেয়েছেন। ২৮৮ জন প্রথম বিভাগে, ১৬১ জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তাছাড়া ৯.৯৫ সিজিপি এ পেয়ে ইকফাই বিশ্ববিদ্যালয়ের সেরাস্থান দিখল করেছেন বি এ ইংলিশ বিভাগের ছাত্রী সৃজা চক্রবর্তী এবং ৯.৬২ সিজিপি এ পেয়ে বিটেক সেরা হয়েছে জগদীশ বর্মণ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য দেশের অন্যতম রসায়নবিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ভি এন রাজশেখর পিল্লাই, উপাচার্য ডঃ রাজীব লোচন পারিক, প্রোঃ উপাচার্য ডঃ বিপ্লব হালদার, রেজিষ্ট্রার ডঃ এ রঙ্গনাথ, প্রোফেসার ডঃ প্রিয়াংশু রানা বড়ঠাকুর সহ বোর্ড অব ম্যানেজমেন্ট ও বোর্ড অব গভর্নরস এর সদস্যাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ছাত্রছাত্রীদের এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহন করে নিজেদেরকে সুনাগরিক করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
শুক্রবার বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে ইকফাই বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান ‘নভাটোস’।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*