আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর ৷। আজ আলোর উৎসব দীপাবলি। শক্তির আরাধনার প্রস্তুতি তুঙ্গে। শহরের উত্তর থেকে দক্ষিণ সেজেছে আলোর মালায়। আতসবাজি থেকে আলোর মালা, মোমবাতি, চিরায়ত মাটির প্রদীপে উজ্জবল সারা রাজ্য তথা দেশ। অশুভ শক্তির পরাজয় আর শুভ শক্তির বিজয়ের উদ্যাপনে ব্যস্ত উত্সব মুখর মানুষ। ভারতবর্ষের একান্ন পীঠের অন্যতম ত্রিপুরার উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির – ঐতিহ্য আর পবিত্রতার নিদর্শন বহন করে রবিবার সকালে ত্রিপুরেশ্বরী মা কে স্নান করানোর পর গয়না পরানো হয়েছে। মন্দিরের রাজ পুরোহিত জানান, বছরে দু’দিন মা কে সকল প্রকার স্বর্ণাভরন পরিয়ে রাজ সাঁজে সাজানো হয়। দুর্গা পূজোর মহাঅষ্টমী তিথিতে এবং দীপাবলির দিন মা কে স্বর্ণাভরনে সাজানো হয়ে থেকে। ত্রিপুরেশ্বরী মায়ের হাতে ও অঙ্গে স্বর্ণাভরন, মাথায় স্বর্ণ-মুকুট, গলায় স্বর্ণের মুন্ড মালা সহ মাকে একঝাক স্বর্ণাভরনে সাজিয়ে তোলা হয়েছে।ঐতিহ্য আর পবিত্রতার নিদর্শন বহন করে স্বর্ণাভরনে সেজে উঠেছে ত্রিপুরেশ্বরী মা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর ৷। আজ আলোর উৎসব দীপাবলি। শক্তির আরাধনার প্রস্তুতি তুঙ্গে। শহরের উত্তর থেকে দক্ষিণ সেজেছে আলোর মালায়। আতসবাজি থেকে আলোর মালা, মোমবাতি, চিরায়ত মাটির প্রদীপে উজ্জবল সারা রাজ্য তথা দেশ। অশুভ শক্তির পরাজয় আর শুভ শক্তির বিজয়ের উদ্যাপনে ব্যস্ত উত্সব মুখর মানুষ। ভারতবর্ষের একান্ন পীঠের অন্যতম ত্রিপুরার উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির – ঐতিহ্য আর পবিত্রতার নিদর্শন বহন করে রবিবার সকালে ত্রিপুরেশ্বরী মা কে স্নান করানোর পর গয়না পরানো হয়েছে। মন্দিরের রাজ পুরোহিত জানান, বছরে দু’দিন মা কে সকল প্রকার স্বর্ণাভরন পরিয়ে রাজ সাঁজে সাজানো হয়। দুর্গা পূজোর মহাঅষ্টমী তিথিতে এবং দীপাবলির দিন মা কে স্বর্ণাভরনে সাজানো হয়ে থেকে। ত্রিপুরেশ্বরী মায়ের হাতে ও অঙ্গে স্বর্ণাভরন, মাথায় স্বর্ণ-মুকুট, গলায় স্বর্ণের মুন্ড মালা সহ মাকে একঝাক স্বর্ণাভরনে সাজিয়ে তোলা হয়েছে।