আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর ৷। কালী সংহারমূর্তি। কিন্তু এই সংহার নিষ্ঠুর ধ্বংস নয়। এই সংহার সংহরণ অর্থাৎ আপনার মধ্যে আকর্ষণ। সমুদ্রের তরঙ্গমালার উদ্ভব সমুদ্র থেকেই। আবার সেই তরঙ্গমালার লয়ও হয় সমুদ্র বক্ষে। সংহার তেমনই একটি ব্যাপার। এটি হলো তার নাশিনী শক্তি। আবার আদ্যাশক্তি বিশ্বপ্রসবকারিণী মায়ের উদর থেকেই জগৎ প্রপঞ্চের সৃষ্টি। তখন তিনি সৃজনী শক্তি ।
ভারতবর্ষের একান্ন পীঠের অন্যতম ত্রিপুরার উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির। দীপাবলিকে কেন্দ্র করে রাজ্যে এই একান্ন পীঠ ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশাপাশি কমলাসাগরের কসবা কালি মন্দিরও সেজে উঠছে। গোটা রাজ্যের সাথে এদিন কমলাসাগরের কসবা কালি মন্দিরে পুজিত হবে কমলেশ্বরি দেবীর। কমলাসাগরের কসবা কালি মন্দির প্রাঙ্গণে এদিন দীপাবলি উৎসব উপলক্ষ্যে মেলাও অনুষ্ঠিত হবে।