ভোর সকালে কল্যান সাগর দীঘি আরতিতে অংশ নেন মূখ্যমন্ত্রী

udpআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর ৷। দীপাবলির মহোৎসবে রবিবার ভোর সকালে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরের কল্যান সাগর ঘাটে আরতির আয়োজন করা হয়। ঘুপ, পঞ্চপ্রদীপ ও চামড়ে আরতি করা হয়েছে কল্যান সাগর দীঘিকে। এসময় কল্যান সাগর দীঘি আরতিতে অংশ নেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মূখ্যমন্ত্রী জায়া নীতি দেব, সাংসদ প্রতীমা ভৌমিক, পরিবহণমন্ত্রী প্রনজিৎ সিং রায় প্রমুখ। এই অপরূপ দৃশ্য অবলোকন করতে কল্যান সাগর দীঘি ঘাটে প্রচুর জন সমাগম হয়।
udp.jpg1এরপর সকালে ত্রিপুরেশ্বরী মা কে স্নান করানোর পর গয়না পরানো হয়েছে। দীপাবলির দিন এবং দুর্গা পূজোর মহাঅষ্টমী তিথিতে ত্রিপুরেশ্বরী মা কে স্বর্ণাভরনে সাজানো হয়ে থেকে। ত্রিপুরেশ্বরী মায়ের হাতে ও অঙ্গে স্বর্ণাভরন, মাথায় স্বর্ণ-মুকুট, গলায় স্বর্ণের মুন্ড মালা সহ মাকে একঝাক স্বর্ণাভরনে সাজিয়ে তোলা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*