রাষ্ট্রীয় একতা দিবসে ‘রান ফর ইউনিটি’র দৌড়ে মূখ্যমন্ত্রী

IMG-20191031-WA0035আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর ৷। ভারতের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী গোটা দেশের সাথে রাজ্যেও পালন করা হয়। বৃহস্পতিবার সকালে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনটি রাষ্ট্রীয় একতা দিবস হিসেবেও পালন করা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাষ্ট্রীয় IMG-20191031-WA0036একতা দিবস প্যারেডের অভিভাদন গ্রহণ করেন। পাশাপাশি ব্যান্ড শো প্রত্যক্ষ করেন তিনি।
এদিন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে আগরতলায় ‘রান ফর ইউনিটি’র সূচনা করে নিজেও দৌড়ে অংশ নেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এদিন রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়ো জন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*