বাদলের জামিনের আবেদন খারিজ হাই কোর্টে, জোর করে থানায়, পরে ফের আসুস্থ্য বাদল

badalআপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর ৷। আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। বুধবার রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে জোর করে পশ্চিম আগরতলা থানায় নিয়ে যায় রাজ্য পুলিশ প্রশাসন থাকে। এদিনের এই ঘটনায় সি পি আই (এম)-র রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস একি সাংবাদিক সন্মেলনে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, বর্তমান সরকার পুলিশকে দিয়ে অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় কাজকর্ম করছে। তিনি বলেন, বর্তমান সরকার পুলিশকে দিয়ে অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় কাজকর্ম করছে।
এদিকে বাদল চৌধুরীকে থানা হাজতে আটকে রাখার কিছুক্ষণের মধ্যে তিনি অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতলে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিন বাদল চৌধুরীকে এভাবে চিকিৎসারত অবস্থায় থানায় তুলে নেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিপিআইএম। সন্ধ্যায় আগরতলা মেলার মাঠ থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
বৃহস্পতিবার পূর্তদপ্তরের আর্থিক কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*