গোপাল সিং, খোয়াই, ০১ নভেম্বর ৷। নিজ বাড়ীর উঠান থেকে উদ্ধার হল পঞ্চাশোর্ধ এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনা খোয়াই থানাধীন রতনপুর এডিসি ভিলেজের জুমিয়া কলোনি এলাকায়। জানা যায়, মৃত মহিলার নাম ফুলমতি দেববর্মা (৫০)। জানা যায়, মৃতার স্বামী প্রায়ত হয়েছেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। দুই ছেলে বিয়ে করে অন্যত্র থাকে। আর দুই মেয়ের বিয়ে হয়ে গেছে।জানা যায়, ঘটনার খবর পেয়ে বাইজল বাড়ী ফাঁড়ির পুলিশ ঘটনা স্থলে যায়। কিন্তু রাত হয়ে যাওয়ায় মৃতদেহ সরানো হয়নি। পরে শুক্রবার সকালে পুলিশ সহ ফরেন্সিক ও ডগ স্কোয়ার্ড ঘটনাস্থলে যায়। জানা যায়, মৃত মহিলার ঘাড়ে গভীর ক্ষত চিহ্ন রয়েছে। প্রাথমিক চদন্তে পুলিশ জানায়, আততায়ীদের হাতে খুন হয়েছেন তিনি। তবে তদন্ত প্রক্রিয়া চলছে।
