শিশুদের স্বার্থে একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার – শান্তনা চাকমা

74634591_502982303763627_5361799604247461888_nআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর ৷। প্রয়াত প্রধানমন্ত্রী পণ্ডিত জহর লাল নেহেরুর ১৩০তম জন্ম দিবস উপলক্ষ্যে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য ভিত্তিক শিশু দিবসের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ অরুণ উদয় সাহা, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা প্রমুখ। এদিন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
এদিন অনুষ্ঠানে রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা বলেন, শিশুদের স্বার্থে একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাছাড়া শিশুদের সঠিক পুষ্টি প্রদানের জন্যও বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*