আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর ৷। গোটা দেশের সঙ্গে রাজ্যেও ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত পণ্ডিত জহর লাল নেহেরুর ১৩০তম জন্ম দিবস অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাজধানীর পোষ্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সন্মুখে প্রয়াত প্রধানমন্ত্রী পণ্ডিত জহর লাল নেহেরুর জন্ম দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তলনের পর প্রয়াত প্রধানমন্ত্রী পণ্ডিত জহর লাল নেহেরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলীয় কর্মী সমর্থকরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সমীর বর্মণ, সুবল ভৌমিক, গোপাল রায়, পীযূষ কান্তি বিশ্বাস, পূজন বিশ্বাস, সম্রাট রায় প্রমুখ।যথাযোগ্য মর্যাদায় পণ্ডিত জহর লাল নেহেরুর ১৩০তম জন্ম দিবস উদযাপিত
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর ৷। গোটা দেশের সঙ্গে রাজ্যেও ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত পণ্ডিত জহর লাল নেহেরুর ১৩০তম জন্ম দিবস অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাজধানীর পোষ্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সন্মুখে প্রয়াত প্রধানমন্ত্রী পণ্ডিত জহর লাল নেহেরুর জন্ম দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তলনের পর প্রয়াত প্রধানমন্ত্রী পণ্ডিত জহর লাল নেহেরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলীয় কর্মী সমর্থকরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সমীর বর্মণ, সুবল ভৌমিক, গোপাল রায়, পীযূষ কান্তি বিশ্বাস, পূজন বিশ্বাস, সম্রাট রায় প্রমুখ।