পরিদর্শনে যাওয়ার পথে বাঁধাপ্রাপ্ত প্রাক্তন মূখ্যমন্ত্রী সহ বাম বিধায়কদল

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর ৷। দলীয় অফিস পরিদর্শনে যাওয়ার পথে বাঁধা প্রাপ্ত হলেন রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। জানা যায়, বৃহস্পতিবার সোনামুড়ার মাছিমায় সি পি আই (এম) অফিস পরিদর্শনে যাচ্ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ বাম বিধায়ক। অভিযোগ, পথে আচমকা বিরোধী দলনেতা মানিক সরকার সহ বাম বিধায়কদলদের বাধা দেন শাসকদলীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা। অভিযোগ, মানিক সরকার সহ বাম বিধায়কদলদের বাধা দেন সাংসদ প্রতিমা ভৌমিকের ভাই বিশ্বজিৎ ভৌমিকের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী। এই ঘটনার তীব্র নিন্দা জানান রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার সহ সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাস।
উল্লেখ্য, গত ১২ই নভেম্বর দুর্বৃত্তরা সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভা কেন্দ্রের মাছিমা বাজারে অবস্থিত সি পি আই (এম) অফিসটি ভাঙচুর করে এবং পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সেই অফিসটি পরিদর্শন করতে এবং ঐ এলাকার জনসাধারণের সাথে কথা বলতেই রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে বাম বিধায়কদল সোনামুড়ার মাছিমায় যাচ্ছিলেন বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*