আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর ৷। রাজ্যে এলেন ত্রিপুরা হাইকোর্টের নব নিযুক্ত প্রধান বিচারপতি এ এ কুরেশী। শুক্রবার সস্ত্রীক রাজ্যে আসেন তিনি। গত ৮ই নভেম্বর কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক থেকে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে বিচারপতি এ এ কুরেশীকে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্তি দেওয়া হয়। তিনি মুম্বাই হাইকোর্টের বিচারপতি ছিলেন বলে জানা যায়। শনিবার (১৬ই নভেম্বর, ২০১৯) পুরাতন রাজ ভবনের দরবার হলে সকাল ১১টায় ত্রিপুরা হাইকোর্টের পঞ্চম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করবেন বিচারপতি এ এ কুরেশী। শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যের রাজ্যপাল রমেশ বৈশ। বিচারপতি এ এ কুরেশী রাজ্যের বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জয় করোলের স্থলাভিষিক্ত হবেন। শুক্রবার আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে বিচারপতি এ এ কুরেশীকে স্বাগত জানান পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ সন্দীপ এন মাহাত্মে।রাজ্যে এলেন নব নিযুক্ত প্রধান বিচারপতি এ এ কুরেশী, শনিবার শপথ গ্রহন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর ৷। রাজ্যে এলেন ত্রিপুরা হাইকোর্টের নব নিযুক্ত প্রধান বিচারপতি এ এ কুরেশী। শুক্রবার সস্ত্রীক রাজ্যে আসেন তিনি। গত ৮ই নভেম্বর কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক থেকে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে বিচারপতি এ এ কুরেশীকে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্তি দেওয়া হয়। তিনি মুম্বাই হাইকোর্টের বিচারপতি ছিলেন বলে জানা যায়। শনিবার (১৬ই নভেম্বর, ২০১৯) পুরাতন রাজ ভবনের দরবার হলে সকাল ১১টায় ত্রিপুরা হাইকোর্টের পঞ্চম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করবেন বিচারপতি এ এ কুরেশী। শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যের রাজ্যপাল রমেশ বৈশ। বিচারপতি এ এ কুরেশী রাজ্যের বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জয় করোলের স্থলাভিষিক্ত হবেন। শুক্রবার আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে বিচারপতি এ এ কুরেশীকে স্বাগত জানান পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ সন্দীপ এন মাহাত্মে।