আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন || রাজ্যে ফের বৃদ্ধি কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। রবিবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয় ১৫ জন। এদিন রাজ্যে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১৫ জনের দেহে করোনা জীবানু পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী এক সোস্যাল মিডিয়া বার্তায় এই তথ্য জানান। মূখ্যমন্ত্রী জানান, আক্রান্তরা সকলেই সিপাহিজলা জেলার বাসিন্দা। বর্তমানে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১০৬১ জন।
