তারায় তারায় ডেস্ক, মুম্বাই, ১৪ জুন || রহস্যজনকভাবে মৃত্যু হল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। রবিবার মুম্বইয়ের ফ্ল্যাট থেকে অভিনেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিনেতার বয়স হয়েছিল ৩৪ বছর।
তিনি একাধিক বলিউডের ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। পুলিশ সূত্রে খবর, বান্দ্রার ফ্ল্যাটে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে।অভিনেতা হিসেবে তিনি খুবই সফল অভিনেতা ছিলেন। কিন্তু তাও কেন অবসাদে ভুগছিলেন তিনি তা রহস্যের। সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। এক সময়ে অভিনেত্রী কৃতী স্যানন ও অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি।
একাধিক বলিউডের ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর সবচেয়ে উল্লেখ্য ছবিগুলি হলো এম এস ধোনি, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, কেদারনাথ। শেষ তাঁকে দেখা গিয়েছিল ছিছোরে ছবিতে। ছোট পর্দা থেকে তাঁর ক্যারিয়ার শুরু। তাঁর জনপ্রিয় সিরিয়াল ছিল ‘পবিত্র রিস্তা’। তাঁর এই অকাল প্রয়ানে বলিউড জগতে শোকের ছায়া নেমে এসেছে।
