সাগর দেব, তেলিয়ামুড়া, ১০ জুলাই ৷৷ কেন্দ্রীয় সরকার দেশের বড় শিল্প রেল শিল্পকে বেসরকারি করণের হাতে তুলে দেওয়াকে নিয়ে শুক্রবার সকাল ১০টা ৩০মিনিট নাগাদ সারা রাজ্যের মতো তেলিয়ামুড়াতেও তেলিয়ামুড়া সি পি আই (এম) মহকুমা বিভাগীয় কার্যালয়ের সামনে ডি ওয়াই এফ আই’র উদ্যোগে ১৫ মিনিটের এক বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করে। জানা যায়, দেশের মধ্যে সবচেয়ে বড় যে শিল্প তা হলো রেল শিল্প। আর এই রেল শিল্পকেই কেন্দ্রীয় সরকার হঠাৎ করে বেসরকারি করণের হাতে তুলে দিচ্ছে। আর এরই প্রতিবাদে সারা রাজ্যব্যপী তেলিয়ামুড়াতেও এদিন তেলিয়ামুড়া সি পি আই (এম) মহকুমা বিভাগীয় কার্যালয়ের সামনে ডি ওয়াই এফ আই’র উদ্যোগে ১৫ মিনিটের এক বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করে। এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই’র রাজ্য সম্পাদক নবারুণ দেব, সি পি আই (এম) তেলিয়ামুড়া লোকাল সম্পাদক সুবির সেন, ডি ওয়াই এফ আই’র মহকুমার নেতৃত্ব টুটন দেব প্রমুখ।উল্লেখ্য, প্রশাসনের বিনা অনুমোদন ছাড়াই এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরক্ষণে পুলিশ যখন ডি ওয়াই এফ আই’র রাজ্য সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বদের গ্রেপ্তার করতে আসলে ডি ওয়াই এফ আই’র যুব কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠলে খবর যায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নিকট। পরে সেই খবর পেয়েই ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক বি জগদীশ্বর রেড্ডি এসে সি পি আই (এম) নেতৃত্বদের সাথে কথা বলে সেই উত্তপ্ত ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
