রাজ্যে করোনায় মৃত্যু আরও একজন, নতুন আক্রান্ত ৯৮

covidআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ৷। রাজ্যে রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা। বুধবার করোনায় রাজ্যে আরও একজন মারা গেছে। জিবি হাসপাতালে করোনায় মারা যান খোয়াই জেলার এক বাসিন্দা। এনিয়ে রাজ্যে করোনায় মৃত্যু হলো মোট তিন জনের।
এদিন রাজ্যে নতুন করে আরও ৯৮ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, এদন ৩,৪১২ জনের লালারস পরীক্ষা করা হয়। ৯৮ জন পজেটিভের মধ্যে ১২ জন পশ্চিম ত্রিপুরা, ৪ জন খোয়াই, ১৫ জন সিপাহীজলা, ২৫ জন গোমতী, ২০ জন উত্তর ত্রিপুরা, ৩ জন ঊনকোটি, ১৩ জন ধলাই এবং ৬ জন দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা। তিনি জানান, পজেটিভ এই ৯৮ জনের মধ্যে ২৮ জন বিমানযাত্রী।
এবার রাজ্যে মোট সংক্রমিত হয় ২,২৮১ জন। সুস্থ হয়ে উঠেন ১,৬০৪ জন। চিকিৎসাধীন রয়েছেন ৬৬০ জন। মৃত্যু হয়েছে ৩ জন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*