আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই ৷। দিন বদলায়, সরকার বদলায়, কিন্তু যুবাদের স্বপ্ন পূরনের গাল ভরা প্রতিশ্রুতি দিলেও সর্বদা বঞ্চিত যুব সমাজ। ব্যার্থ ছিলো বিগত ২৫ বছরের বাম সরকার, আর রাম রাজত্বেও বঞ্চনার স্বীকার রাজ্যের যুব সমাজ। যুবকদের নিয়ে সরকারের নেই কোন সঠিক পরিকল্পনা। রবিবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই অভিযোগ তুলেন প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্বরা। এদিন এই সাংবাদিক সন্মেলনে বামফ্রন্ট ও বিজেপি উভয় দলের যুব সংগঠনের বেশ কিছু যুব নেতাকর্মী কংগ্রেস দলে যোগদান করেন। এদিন সদর জেলা কংগ্রেস সভাপতি অনির্বাণ সাহা ও শিবম সাহার প্রচেষ্ঠায় প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস, ছাত্র নেতা সম্রাট রায় এবং সংঙ্কর জ্যোতি ভট্টাচার্যর হাত ধরে জাতীয় কংগ্রেসে সামিল হলেন তারা। কংগ্রেস্র পতাকা হাতে নিয়ে যুব কংগ্রেসের সংগঠনে কাজ করার অঙ্গীকার নিলেন সকলেই।যুব কংগ্রেসে যোগ দিল বিজেপি ও বামফ্রন্ট দলের বেশকিছু কর্মকর্তা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই ৷। দিন বদলায়, সরকার বদলায়, কিন্তু যুবাদের স্বপ্ন পূরনের গাল ভরা প্রতিশ্রুতি দিলেও সর্বদা বঞ্চিত যুব সমাজ। ব্যার্থ ছিলো বিগত ২৫ বছরের বাম সরকার, আর রাম রাজত্বেও বঞ্চনার স্বীকার রাজ্যের যুব সমাজ। যুবকদের নিয়ে সরকারের নেই কোন সঠিক পরিকল্পনা। রবিবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই অভিযোগ তুলেন প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্বরা। এদিন এই সাংবাদিক সন্মেলনে বামফ্রন্ট ও বিজেপি উভয় দলের যুব সংগঠনের বেশ কিছু যুব নেতাকর্মী কংগ্রেস দলে যোগদান করেন। এদিন সদর জেলা কংগ্রেস সভাপতি অনির্বাণ সাহা ও শিবম সাহার প্রচেষ্ঠায় প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস, ছাত্র নেতা সম্রাট রায় এবং সংঙ্কর জ্যোতি ভট্টাচার্যর হাত ধরে জাতীয় কংগ্রেসে সামিল হলেন তারা। কংগ্রেস্র পতাকা হাতে নিয়ে যুব কংগ্রেসের সংগঠনে কাজ করার অঙ্গীকার নিলেন সকলেই।