হেল্পিং হেন্ডস সংস্থার উদ্দ্যোগে সারির লোকজনদের সম্বর্ধনা প্রদান

sb2বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ আগষ্ট ৷। হেল্পিং হেন্ডস সংস্থার উদ্দ্যোগে শান্তিরবাজারে করোনা যুদ্ধার প্রথম সারির লোকজনদের সম্বর্ধনা প্রদান করা হয়। সমগ্র বিশ্বজুরে চলছে করোনা ভাইরাসের মহামারি। এই মহামারির মধ্যেও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে স্বাস্থ্যকর্মী, আরক্ষা প্রসাশনের লোকজন, দমকল বাহিনীর লোকজন, সাংবাদিক ও সাফাইকর্মীরা। এরই মধ্যে বুধবার হেল্পিং হেন্ডস এর উদ্দ্যোগে শান্তির বাজারের করোনা মোকাবিলার প্রথম সারির লোকজনদের রাখি পরিয়ে দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়। উনারা জানান, বিগতদিনেও লোকজনের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচী পালন করে গেছে এবং আগামীদিনেও তা জারী থাকবে। আগামী ১৬ই আগস্ট হেল্পিং হেন্ডস এর উদ্দ্যোগে শান্তিরবাজার জেলা হাসপাতালে বড় আকারে রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানান হেল্পিং হেন্ডস এর সদস্যরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*