এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শান্তির বাজারে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ সেপ্টেম্বর || নির্বাচন কমিশনের নির্দেশে ত্রিপুরা রাজ্যে শুরু হতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া। এই প্রক্রিয়া সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত আধিকারিক ও কর্মীদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এরই অংশ হিসেবে দক্ষিণ জেলার তিনটি মহকুমায় বুথ লেভেল অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয়ে দক্ষিণ জেলার জেলাশাসক মহম্মদ সাজাদ, আইএএস-এর উপস্থিতিতে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ কর্মশালার শুভ সূচনা হয়।
এদিনের কর্মশালায় দক্ষিণ জেলার জেলাশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজারের মহকুমাশাসক দীপিকা গৌতম, আইএএস, ডি.সি.এম সৈয়ফ উদ্দিন, ডি.সি.এম কাকলী সাহা-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
প্রশিক্ষণ কর্মশালায় এসআইআর প্রক্রিয়া চলাকালীন বুথ লেভেল অফিসারদের দায়িত্ব, ভোটার তালিকা সংশোধন ও যাচাই এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। নির্ধারিত নিয়ম ও নির্দেশিকা মেনে যাতে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে আধিকারিকরা বুথ লেভেল অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশ দেন।
শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত জানান দক্ষিণ জেলার জেলাশাসক। তিনি জানান, এসআইআর প্রক্রিয়াকে সফল করতে মাঠপর্যায়ের আধিকারিকদের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*