বামেদের বিক্ষোভ কর্মসূচি, শাসকদলের সাথে বিভিন্ন স্থানে বামেদের বিক্ষি ঘটনা

IMG-20200826-WA0063আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৬ আগষ্ট ৷। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির আহবানে বুধবার গোটা দেশব্যাপী বামেদের যে বিক্ষোভ কর্মসূচি ছিল তার অঙ্গ হিসেবে সোনামুড়া মহাকুমার বক্সনগরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে এই কর্মসূচি পালনের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে কয়েকটি স্থানে শাসকদলের তরফ থেকে নানাভাবে বাধাবিঘ্ন সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ উঠে। বক্সনগরের দক্ষিণ কলমচৌড়া এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি শেষ করে বাড়ি যাবার সময়ে সিপিআই(এম) বক্সনগর অঞ্চল সম্পাদক নির্মল সরকারের উপর স্থানীয় কিছু দুষ্কৃতিকারী আক্রমণ করে।
অপরদিকে মহাকুমার রহিমপুর এলাকায় স্থানীয় বাম বিধায়ক সহিদ চৌধুরীর উপস্থিতিতে এলাকাবাসীরা এই কর্মসূচি পালন করতে গেলে শাসকদলের তরফ থেকে বিধায়ককে বাধা দেয়া হয় বলেও অভিযোগ। তবে বিরোধীরা তার মোকাবিলা করতে গেলে স্থানীয় থানা প্রশাসনের প্রচেষ্টায় পরিস্থিতি
নিয়ন্ত্রণে চলে আসে। এদিকে বিকেল চারটার সময়ে বক্সনগর এবং কলসীমুড়া এলাকা থেকে প্রায় তিন শতাধিকের বেশি বাম কর্মী সমর্থক নিয়ে সেই ১৬ দফা দাবি আদায়ে কর্মসূচি পালন করেন। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শহীদ চৌধুরী। সেখানে কলমচৌড়া থানা প্রশাসন এদের এমন বিনা অনুমতিতে কর্মসূচি পালন করায়, তাদের থেকে ২০১ জন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করে বক্সনগর সমরস্মৃতি মিলনায়তন মাঠে নিয়ে আসে। সেখানে স্থানীয় বিধায়ক সহিদ চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়। এদিন গ্রেপ্তার শেষে সহিদ বাবু এক প্রতিক্রিয়ায় জানান, দক্ষিণ কলমচৌড়া এলাকায় শাসক দলের নেতা দেবব্রত ভট্টাচার্যের উস্কানিতে দুস্কৃতিকারীরা অঞ্চল সম্পাদক নির্মল সরকারের ওপর হামলা করার তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি রহিমপুরে তাদের কর্মসূচিতে শাসকদলের লোকেরা বাধা দানের ঘটনাকে তিনি তীব্র নিন্দা জানান। তবে গ্রেপ্তার শেষে সন্ধ্যা ছয়টার সময় বক্সনগর ব্লকের ভিডিও দ্রুতি শেখর রায় সকলকে জামিনে মুক্ত করে দেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*