বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ সেপ্টেম্বর ৷। ভারতীয় মজদুর সংঘের উদ্দ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিরবাজারে নতুন করে মহকুমা কমিটি গঠন করা হয়। শুক্রবার বিকেলে শান্তিরবাজার কমিউনিটি হল ঘরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভায়তীয় মজদুর সংঘের সভাপতি সুভাষ দাস, ভারতীয় মজদুর সংঘের দক্ষিন জেলার সম্পাদক রাজেশ চক্রবর্তী, ৩৬-শান্তিরবাজার বিজেপি’র মন্ডল প্রেসিডেন্ট শ্যামলাল দেবনাথ, বিজেপি’র দক্ষিন জেলার তপশীলি মোর্চার সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানের মধ্যে পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়। এই নতুন কমিটিতে সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় জিতেন্দ্র দেবনাথকে। সহ সভাপতির দায়িত্ব পান প্রদীপ মজুমদার, অজয় বিশ্বাস, সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় বাপ্পী দেবনাথকে, সহ সম্পাদক বীজন কৃষ্ণ দেবনাথ, প্রদীপ বসু, কোষাধ্যক্ষ্যের দায়িত্ব দেওয়া হয়েছে রামু মজুমদারকে এবং অফিস সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে শংকর দত্তকে।ভায়তীয় মজদুর সংঘের নতুন করে মহকুমা কমিটি গঠিত
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ সেপ্টেম্বর ৷। ভারতীয় মজদুর সংঘের উদ্দ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিরবাজারে নতুন করে মহকুমা কমিটি গঠন করা হয়। শুক্রবার বিকেলে শান্তিরবাজার কমিউনিটি হল ঘরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভায়তীয় মজদুর সংঘের সভাপতি সুভাষ দাস, ভারতীয় মজদুর সংঘের দক্ষিন জেলার সম্পাদক রাজেশ চক্রবর্তী, ৩৬-শান্তিরবাজার বিজেপি’র মন্ডল প্রেসিডেন্ট শ্যামলাল দেবনাথ, বিজেপি’র দক্ষিন জেলার তপশীলি মোর্চার সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানের মধ্যে পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়। এই নতুন কমিটিতে সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় জিতেন্দ্র দেবনাথকে। সহ সভাপতির দায়িত্ব পান প্রদীপ মজুমদার, অজয় বিশ্বাস, সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় বাপ্পী দেবনাথকে, সহ সম্পাদক বীজন কৃষ্ণ দেবনাথ, প্রদীপ বসু, কোষাধ্যক্ষ্যের দায়িত্ব দেওয়া হয়েছে রামু মজুমদারকে এবং অফিস সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে শংকর দত্তকে।