দা এর আঘাতে পুত্রের হাতে খুন পিতা, পুত্রের খোঁজে নামানো হয় ডগস স্কট

IMG_20200919_152640আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ সেপ্টেম্বর || পুত্রের হাতে পিতা খুন। ঘটনা মুঙ্গিয়াকামি থানাধীন নুগরাই পাড়াতে শনিবার সাত সকালে।মৃত ব্যাক্তির নাম মনোরঞ্জন জামাতিয়া। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল প্রায় ৬টা ২০ মিনিট নাগাদ উনুনে ভাত রান্না করার ব্যাপারকে কেন্দ্র করে পিতা মনোরঞ্জন জামাতিয়া এবং পুত্র পল্টু জামাতিয়ার মধ্যে বাক বিতণ্ডা হয়। পরে পুত্র পল্টু জামাতিয়া রাগের বশীভূত হয়ে দা দিয়ে পিতা মনোরঞ্জনকে আঘাত করতে থাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় পিতা মনোরঞ্জন জামাতিয়ার। পরে খবর দেওয়া হয় মুঙ্গিয়াকামি থানায়। খবর পেয়ে IMG_20200919_152211ঘটনাস্থলে ছুটে আসে মুঙ্গিয়াকামি থানার ওসি সহ বিশাল পুলিশ, খোয়াই জেলার পুলিশ সুপার। ঘটনার পরেই ঘাতক পুত্র পল্টু জামাতিয়া পুলিশ আসার আগেই পালিয়ে যেতে সক্ষম হয়। যদিও পুলিশ অভিযুক্তকে ধরার জন্য ডগস স্কট ব্যবহার করে।কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করতে ব্যর্থ পুলিশ। অন্যদিকে পুলিশের কাছে এই ব্যাপারে জানতে চাইলে পুলিশ কোনো স্টেটমেন্ট দিতে নারাজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*