আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর || সকালের বৃষ্টিতেই উপরে পড়ল বিশালাকার গাছ। ঘটনা রাণীর বাজার থানাধীন করইবন এলাকায় জাতীয় সড়কে। এরপরই বন্ধ হয়ে আছে জাতীয় সড়ক। স্তব্ধ যান চলাচল। ঘটনাস্থলে রয়েছে বন দপ্তরের কর্মী সহ রাণীর বাজার স্কাউট এন্ড গাইড ও ওপেন রোভার ক্রুর সদস্যরা। তারা গাছ সরানোর কাজ করছে।
