বিজেপি’র গোষ্ঠী কোন্দলের জেরে অশান্তির পরিবেশ জোলাইবাড়ীরী দেবদারু এলাকায়, অফিস ভাঙচুর ও আক্রমণ

11বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ সেপ্টেম্বর ৷। ৩৮-জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দেবদারু বাজারে শাসক দল বিজেপি’র দুই গুষ্ঠীর দন্দের ফলে সমগ্র এলাকায় অশান্তির বাতাবরন সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাতে গুষ্টি কোন্দলের জেরে দেবদারু বাজারে বিজেপি’র দলীয় কার্যালয় ও একজন নেতৃত্বের ৪টি দোকানঘর ভাংচুর করা হয়েছে। এই নিয়ে একপক্ষ থেকে দলীয় কার্যালয় ও দোকান ভাংচুরের বিবরণ দিয়ে বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করা হয়েছে। ফের বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। পুলিশ সুত্রে জানা যায়, এই সংঘর্ষে তিন জন গুরুতর আহত ও রক্তাক্ত হয়। ঘটনার সঙ্গে সঙ্গে দেবদারু বাজারে মোতায়েন করা হয় বিশাল টি এস আর এবং পুলিশ বাহিনী।
110এই ঘটনার বিবরন জানাতে গিয়ে বাইখোড়া থানার ওসি রাজীব সাহা জানান, উনারা নিজ দায়িত্ব পালন করে ঘটনা নিয়ন্ত্রনে এনেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে মারামারির ফলে আহত লোকজনেরা এখনো পর্যন্ত কোনো প্রকার মামলা করেননি। তাই সঠিকভাবে বলা যাচ্ছে না কতজন আহত হয়েছে এবং আহতদের নাম জানা যায়নি। তিনি জানান, বিগত একদিন পূর্বে পার্টি অফিস ভাংচুর নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছেন।
111এক কথায় বলা চলে গোষ্ঠী কোন্দলের জেরে সমগ্র জোলাইবাড়ী জুরে লোকজনের মধ্যে তিব্র আতঙ্ক বিরাজমান। জোলাইবাড়ী মন্ডল সভাপতি অসুস্থতার জন্য তিনি দলের কোনো কিছু করতে পারছেন না বলে জানা যায়। এরই সুযোগে এক পক্ষ থেকে আতঙ্ক সৃষ্টির জন্য মন্ডল সভাপতি ও অপর এক কর্মীর বাড়ীতে বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ। পরবর্তী সময় দেবদারুতে দলীয় কার্যালয় ও দোকানপাঠ ভাংচুর করা হয়। অবশেষে এদিন শারিরিক সংঘর্ষে উপনিত হয় দুই পক্ষ। সকলে চাইছে জোলাইবাড়ীতে শান্তির বাতাবরন ফিরিয়ে আনতে প্রসাশন ও দলের উর্ধতর কতৃপক্ষ যেন সঠিক পদক্ষেপ গ্রহন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*