আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷। যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হল পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। শুক্রবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, টি আই ডি সি’র চেয়ারম্যান টিংকু রায় প্রমুখ। নুষ্ঠানে উপস্থিত অতিথিরা পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।পাশাপাশি এদিন গোটা রাজ্যেই বিজেপি’র বিভিন্ন শাখা সংগঠনের তরফে দিনটি পালন করা হয়। রাজধানীর কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়েও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
