বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ সেপ্টেম্বর ৷। রাজ্যে ফের আক্রান্ত সংবাদমাধ্যম। বিলোনিয়ার বড়পাথরীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শাসকদলীয় বাইক বাহিনীর হাতে আক্রান্ত হয় দুই সাংবাদিক। তারা পিবি-২৪ এবং দূরন্ত টিভির সাংবাদিক। জানা যায়, দুষ্কৃতিকারীরা সাংবাদিকের মোবাইল ও ক্যামেরা ভেঙে ফেলে এবং আক্রমণ করে। ঘটনার পর আক্রান্ত আক্রান্ত সাংবাদিকরা দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের সাথে সাক্ষাৎ করেন। এই ঘটনায় রাজ্যের সাংবাদিকদের মধ্যে নিন্দার ঝড় উঠে এবং দোষীদের শাস্তির দাবি উঠেছে।রাজ্যে ফের আক্রান্ত সংবাদমাধ্যম, শাস্তির দাবি সর্বত্র
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ সেপ্টেম্বর ৷। রাজ্যে ফের আক্রান্ত সংবাদমাধ্যম। বিলোনিয়ার বড়পাথরীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শাসকদলীয় বাইক বাহিনীর হাতে আক্রান্ত হয় দুই সাংবাদিক। তারা পিবি-২৪ এবং দূরন্ত টিভির সাংবাদিক। জানা যায়, দুষ্কৃতিকারীরা সাংবাদিকের মোবাইল ও ক্যামেরা ভেঙে ফেলে এবং আক্রমণ করে। ঘটনার পর আক্রান্ত আক্রান্ত সাংবাদিকরা দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের সাথে সাক্ষাৎ করেন। এই ঘটনায় রাজ্যের সাংবাদিকদের মধ্যে নিন্দার ঝড় উঠে এবং দোষীদের শাস্তির দাবি উঠেছে।