কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির উদ্যোগে ভগৎ সিং’র প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ

IMG-20200928-WA0035আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷। শহীদ-ই-আজম ভগৎ সিং’র ১১৪তম জন্মদিবস উপলক্ষ্যে সোমবার ‘সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির’ উদ্যোগে এক ছোট্ট পরিসরে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলারমাঠে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির রাজ্য আহ্বায়ক রাসবিহারী ঘোষ, সি পি আই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস, সি পি আই রাজ্য কার্যকারী পরিষদের সদস্য মিলন বৈদ্য, কৃষক নেতা জীতেন্দ্র চৌধুরী, গোপাল দাস, সুভাষ দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সকলেই ভগৎ সিং’র প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*