বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর ৷। ফের প্রতারকের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হলো কিছু সংখ্যক যুবক। ঘটনার বিবরন জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর দক্ষিণ হিচাছড়ার বাসিন্দা প্রকাশ ত্রিপুরা ঐ এলাকায় কিছু সংখ্যক ড্রপ আউট যুবককে টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেয়। এর মধ্যে ১৮ জন উপজাতি অংশের যুবকে প্রলোভন দিয়ে সকলের প্রয়োজনীয় কাগজপত্র ব্যাঙ্কের পাস বুক ও সঙ্গে এটিএম কার্ড নিয়ে যায় বলে অভিযোগ। টাকা পাওয়ার প্রলোভনে সকলে প্রকাশ ত্রিপুরাকে বিশ্বাস করে সবকিছু দিয়ে দেয়। অবশেষে কিছুদিন পূর্বে প্রকাশ ত্রিপুরা ঐ যুবকদের ব্যাঙ্কের পাসবুক ও এটিএম কার্ড ফিরিয়ে দেয়। সকলে পাসবুক পাওয়ার পর বই আপডেট করতে গিয়ে দেখতে পায় উদের প্রত্যেকের একাউন্টে ৭০ থেকে ৮০ হাজার টাকা উঠানো হয়েছে। এই টাকা কোথায় থেকে এসেছে এটাও সঠিক ভাবে বলতে পারছেনা যুবকরা। যুবকরা জানতে পারে এই টাকা একাউন্টে আসার পর প্রকাশ ত্রিপুরা এই টাকাগুলি তুলে নিয়েছে। তাই সকলে প্রকাশ ত্রিপুরার দ্বারা প্রতারিত হয়ে সোমবার শান্তির বাজার মহকুমা শাসকের নিকট দারস্ত হয়। এই নিয়ে সকলে মহকুমা শাসকের নিকট এক লিখিত অভিযোগ জানান। যুবকরা পরবর্তী সময় সংবাদমাধ্যমের সামনে সমস্ত ঘটনার বিবরন তুলে ধরেন। যুবকরা জানান, মহকুমা শাসক প্রতারক প্রকাশ ত্রিপুরার নামে থানায় মামলা করার পরামর্শ দেন।ফের প্রতারকের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত কিছু সংখ্যক যুবক
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর ৷। ফের প্রতারকের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হলো কিছু সংখ্যক যুবক। ঘটনার বিবরন জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর দক্ষিণ হিচাছড়ার বাসিন্দা প্রকাশ ত্রিপুরা ঐ এলাকায় কিছু সংখ্যক ড্রপ আউট যুবককে টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেয়। এর মধ্যে ১৮ জন উপজাতি অংশের যুবকে প্রলোভন দিয়ে সকলের প্রয়োজনীয় কাগজপত্র ব্যাঙ্কের পাস বুক ও সঙ্গে এটিএম কার্ড নিয়ে যায় বলে অভিযোগ। টাকা পাওয়ার প্রলোভনে সকলে প্রকাশ ত্রিপুরাকে বিশ্বাস করে সবকিছু দিয়ে দেয়। অবশেষে কিছুদিন পূর্বে প্রকাশ ত্রিপুরা ঐ যুবকদের ব্যাঙ্কের পাসবুক ও এটিএম কার্ড ফিরিয়ে দেয়। সকলে পাসবুক পাওয়ার পর বই আপডেট করতে গিয়ে দেখতে পায় উদের প্রত্যেকের একাউন্টে ৭০ থেকে ৮০ হাজার টাকা উঠানো হয়েছে। এই টাকা কোথায় থেকে এসেছে এটাও সঠিক ভাবে বলতে পারছেনা যুবকরা। যুবকরা জানতে পারে এই টাকা একাউন্টে আসার পর প্রকাশ ত্রিপুরা এই টাকাগুলি তুলে নিয়েছে। তাই সকলে প্রকাশ ত্রিপুরার দ্বারা প্রতারিত হয়ে সোমবার শান্তির বাজার মহকুমা শাসকের নিকট দারস্ত হয়। এই নিয়ে সকলে মহকুমা শাসকের নিকট এক লিখিত অভিযোগ জানান। যুবকরা পরবর্তী সময় সংবাদমাধ্যমের সামনে সমস্ত ঘটনার বিবরন তুলে ধরেন। যুবকরা জানান, মহকুমা শাসক প্রতারক প্রকাশ ত্রিপুরার নামে থানায় মামলা করার পরামর্শ দেন।