আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক, সাধারণ সভা এবং নির্বাচন ৮ই নভেম্বর

APCআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর || আগরতলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালন কমিটি গঠনের দিনক্ষণ স্থির হয়েছে। আগামী ৮ই নভেম্বর, রবিবার আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালন কমিটি গঠন করা হবে। সোমবার দুপুরে ক্লাবের সভাপতি সুবল কুমার দে’র পৌরহিত্যে ক্লাবের পরিচালন কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে কার্যকরী কমিটির প্রায় সকল সদস্যরাই উপস্থিত ছিলেন। বৈঠকে বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ স্থির করা ছাড়াও নতুন সদস্য নেওয়ার বিষয়ে আলোচনা হয়। আগ্রহী সাংবাদিকদের আগামী সাত দিনের মধ্যে ক্লাবে দায়িত্বপ্রাপ্ত স্টাফ-এর থেকে ফর্ম সংগ্রহ করে তা যথারীতি পূরণ করে জমা দিতে বলা হয়েছে। সদস্য সংযোজন-বিযোজন বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত কে চেয়ারম্যান এবং ক্লাব সম্পাদক প্রনব সরকারকে কনভেনার করে চার সদস্য বিশিষ্ট একটি স্ক্রুটিনি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সৈয়দ সাজ্জাদ আলী এবং জয়ন্ত ভট্টাচার্য। প্রেস ক্লাবের সকল সদস্য-সদস্যাদের বকেয়া চাঁদা প্রদানের সময়সীমা বাড়িয়ে ১৫ই অক্টোবর পর্যন্ত করা হয়েছে। বলাবাহুল্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রয়াত হলে, তাদের প্রতি অন্তিম শ্রদ্ধা জানানোর জন্য প্রয়োজনে ক্লাব প্রাঙ্গণে, নির্দিষ্ট সময়ের জন্য শবদেহ রাখার ব্যবস্থা করা যাবে বলে ক্লাবের পরিচালন কমিটি আজ সমাজ সচেতনতামূলক এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*