ছড়ার উপর বক্স কালভার্ট সেতু নির্মাণের জন্য বিধায়িকার দারস্থ এলাকাবাসী

IMG_20200929_105029সাগার দেব, তেলিয়ামুড়া, ২৯ সেপ্টেম্বর || শহরের পাশাপাশি গ্রামীণ এলাকা গুলিতেও উন্নয়নের নামে ভাওতাবাজি এবং ছলচাতুরিতায় মজে ছিল তৎকালীন বাম আমলের নেতা-মন্ত্রীরা। বর্তমানে এর খেসারত দিচ্ছে গ্রামীণ এলাকার মানুষজনরা। এমন এক বাস্তব চিত্র পাওয়া গেল তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে পূর্ব শুদ্ধ করকরি এডিসি ভিলেজের রাম সর্দার পাড়ায়। এই গ্রামটিতে প্রায় ৫০ পরিবারের মানুষজনের বসবাস। তাদের যাতায়াতের মাধ্যম হিসাবে ছড়ার উপরে একটি বক্স কালভার্ট সেতু নির্মাণ করে দেওয়ার জন্য তৎকালীন বাম সরকারের নিকট দাবি জানিয়েছিল। কিন্তু ওই সময়ে সেতু নির্মাণ না করে জরাজীর্ণ দশা গ্রস্থ অবস্থায় অন্যরূপে একটি ফুটওয়ার সেতু নির্মাণ করে দিয়েছিলো। যা জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন রাংখল বাজার থেকে রামসর্দার পাড়ায় যাওয়া আসা করত। এবার ওই ছড়ার উপর বক্স কালভার্ট সেতু নির্মাণ করে দেওয়ার জন্য এলাকাবাসীরা বিধায়িকা কল্যাণী রায়ের কাছে দাবি জানায়। সেই মত তেলিয়ামুড়া আর ডি ব্লক সেতুটি নির্মাণ করার জন্য পরিদর্শনও করে। বৃষ্টি থামলেই ছড়ার উপর বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু হবে বলে জানান এলাকাবাসীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*