আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || ফের এক যুবকের অর্ধপচা মৃতদেহ উদ্ধার।জানা যায়, সিমনা বিধানসভার মেখলিবন্দ এডিসি ভিলেজের দল দলী সারের স্টোর অফিসের লাগোয়া একটি পরিত্যক্ত ঘরে এক যুবকের লাশ উদ্ধার হয়। যুবকের নাম বুধু সাঁওতাল। বয়স আনুমানিক ২৮ বছর। এর বাড়ি মেঘলিবন্ধ বস্তিতেই বলে জানা যায়। ঘটনাস্থলে পুলিশ। এলাকায় চাঞ্চল্য।
