সিপিআই সদর বিভাগীয় পরিষদের উদ্যোগে ১০৩’তম মহান নভেম্বর বিপ্লব দিবস পালিত

IMG-20201107-WA0083আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || সিপিআই সদর বিভাগীয় পরিষদের উদ্যোগে পার্টির বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবনে যথাযথ মর্যাদার সাথে ১০৩’তম মহান নভেম্বর বিপ্লব দিবস পালন করা হয়। শনিবার এই উপলক্ষে পার্টির বিভাগীয় দপ্তরে রক্ত পতাকা উত্তোলন করেন প্রবীণ সিপিআই নেতা রমেন্দ্র দত্ত গুপ্ত। তারপর পার্টির অফিসের সভাগৃহে মহান নভেম্বর বিপ্লবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়| সভায় বক্তব্য রাখেন সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই রাজ্য সম্পাদক রঞ্জিত মজুমদার, সিপিআই রাজ্য সহ সম্পাদক ডাঃ যুধিষ্ঠির দাস এবং প্রবীণ সিপিআই নেতা রমেন্দ্র দত্ত গুপ্ত। সভায় সভাপতিত্ব করেন সিপিআই সদর বিভাগীয় সহ-সম্পাদক তপন নন্দী। মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে পার্টির সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবন আলোকসজ্জায় আলোকিত করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*