আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || দীর্ঘ ১১ মাস পর রাজ্যে নিযুক্ত হল রাজ্য পুলিশের নয়া ডিজিপি। মঙ্গলবার সকালে রাজ্য পুলিশের নয়া ডিজিপি পদে নিযুক্ত করা হয় আইপিএস অফিসার ভি এস যাদবকে। তিনি ১৯৮৭ ব্যাচের আই পি এস। বর্তমানে তিনি ওবিসি উন্নয়ন দপ্তরের মূখ্য সচিব পদে নিযুক্ত ছিলেন৷ এদিন বিকেল ৪টায় তিনি রাজ্য পুলিশের নয়া ডিজিপি পদের দায়িত্বভার গ্রহন করেন।
