চারজন ছাত্র-ছাত্রীকে প্রশান্ত কপালি স্মৃতি মেধাবৃত্তি প্রদান

IMG-20201120-WA0088আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর ৷। আগরতলা প্রেস ক্লাবে প্রয়াত সিপিআই’র প্রাক্তন রাজ্য সম্পাদক প্রশান্ত কপালীর স্মৃতিতে প্রশান্ত কপালি স্মৃতি মেধাবৃত্তি-২০২০ চারজন ছাত্র-ছাত্রীকে প্রদান করা হয়। এরা হলেন শিউলি রুদ্র পল, সুমিতা সাহা, ঈশিতা দাস এবং শুভঙ্কর বৈদ্য। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখমন্ত্রী মানিক সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক রঞ্জিত মজুমদার, সিপিআই রাজ্য সহ সম্পাদকদ্বয় ডাঃ যুধিষ্ঠির দাস এবং রাসবিহারী ঘোষ। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সিপিআই নেতা রমেন্দ্র দত্ত গুপ্ত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*