আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর || প্রয়াত হলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন সকালে কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের প্রয়াত অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিকের বাসভবনে যান। সেখানে তিনি তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী বলেন, তাঁর পরলোকগমন রাজ্যের আইনমহলে এক অপূরণীয় ক্ষতি। এদিন তিনি, তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
