আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর || ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে সোমবার আগরতলা প্রেস ক্লাবে প্রতিথযশা রাজ্যের তরুণ চিত্রসাংবাদিক প্রয়াত অভিজিৎ রাহা-র স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার, বিশেষ অথিতি ছিলেন প্রয়াত অভিজিৎ রাহা-র বড় ভাই অসীম রাহা ও সিনিয়র চিত্রসাংবাদিক বিকাশ ধর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ত্রিপুরা ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি রঞ্জন রায়। অনুষ্ঠানে প্রয়াত অভিজিৎ রাহা-র স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি স্তোত্র পাঠ করেন রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ণ চক্রবর্তী। সহকর্মীরা প্রয়াত অভিজিৎ রাহা-র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন ও তার স্মরণে প্রয়াত অভিজিৎ এর জীবনের বিভিন্ন উজ্জ্বল দৃষ্টান্তগুলি তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতেই সবাইকে স্বাগত জানিয়ে ভাষণ রাখেন ত্রিপুরা ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের সম্পাদক রমাকান্ত দে। তার বক্তব্যে তিনি বলেন যে, ত্রিপুরা ফোটো জোয়ার্নালিস্টস এসোসিয়েশন এবছর থেকে রাজ্যের একজন চিত্রসাংবাদিককে তার পেশাগত উৎকরষ্যতা বৃদ্ধির জন্য প্রয়াত অভিজিৎ রাহা স্মৃতি পুরস্কার প্রদান করা হবে বলে সংগঠন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
