বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ নভেম্বর || বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই বসতঘর। ঘটনা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কুপিলং তৈছমা পাড়ায়। জানা যায়, রবিবার বিকেলে রাবারের স্মোকিং সেন্টার থেকে অগ্নিকাণ্ডের ফলে পুস্পপদ নোয়াতিয়ার বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে শান্তিরবাজার দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দমকল বাহিনীর কর্মীরা মাঝপথে গেলে গাড়ী বিকল হয়ে যায় বলে জানা যায়। পরবর্তী সময় উদয়পুর থেকে দমকল বাহীনির কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এবং আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর বলে জানা যায়।
