সাগার দেব, তেলিয়ামুড়া, ২৯ ডিসেম্বর || ইউনাইটেড গ্যাস এজেন্সী উদ্যোগে তেলিয়ামুড়া পাইকারি সব্জী বাজার মাঠে গরিব অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার এই কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা তথা মুখ্যমন্ত্রী জায়া নিতি দেব এবং উপস্থিত ছিলেন ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ক্যালানী রায়। এছাড়াও উপস্থিত ভহিলেন প্রাপ্তন চেয়ারম্যান নিতেন কুমার সাহা সহ ইউনাইটেড গ্যাস এজেন্সীর কর্ণধার সুখেন দে।
