বলরাম দেবনাথ, সাব্রুম, ০৬ সেপ্টেম্বর || দক্ষিণ ত্রিপুরার সাব্রুম রেল স্টেশন থেকে এক নাবালিকাকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার স্টেশন চত্বর থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানা গেছে।
উদ্ধার হওয়া নাবালিকার পিতার নাম সুমউদ্দিন লস্কর। প্রাথমিকভাবে জানা গেছে, নাবালিকার বাড়ি অসমের রাজনগর জেলার খলিছড়া থানা এলাকার ডালি গ্রামে।
রেল স্টেশন থেকে উদ্ধারের পর বর্তমানে নাবালিকাকে জিআরপি-এর হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি সাব্রুম থানাকেও জানানো হয়েছে বলে জানা গেছে।
তবে কী কারণে অসমের ওই নাবালিকা সাব্রুম রেল স্টেশনে এসে পৌঁছেছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি। নাবালিকার সঙ্গে কথা বলে তার সাব্রুমে আসার কারণ জানার চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
ইতিমধ্যে নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গেছে। তদন্তের অগ্রগতির পরই পুরো ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। নাবালিকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
