টিএসআর পঞ্চম ব্যাটেলিয়ানের উদ্যোগে ইটভাট্টার শ্রমিকদের মধ্যে বস্ত্র বিতরণ

IMG_20210119_215059আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৯ জানুয়ারী ||টিএসআর পঞ্চম ব্যাটেলিয়ানের উদ্যোগে মঙ্গলবার সকালে বক্সনগর ব্লকের পুটিয়া পঞ্চায়েত এলাকার ইউ কে ব্রিকস ও ন্যাচারাল ইটভাট্টার বিহার ও রাঁচি থেকে আগত প্রায় দেড় শতাধিক শিশু, নারী-পুরুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই বস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন টিএসআর পঞ্চম ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট হরি কৃষ্ণ দেববর্মা, পঞ্চম ব্যাটেলিয়ানের নায়েক সুবেদার পিন্টু পাল এছাড়াও এলাকার প্রধান অনিল দাস, সমাজ সেবক বাসার আলী সহ পঞ্চায়েতের অন্যান্য প্রতিনিধিগণ। এদিনে বস্ত্র বিতরণ শেষে টিএসআর জনৈক আধিকারিক জানান, ত্রিপুরার বাহিরের রাজ‍্য গুলি থেকে প্রচুর গরিব লোক আসছে এখানে কাজ করার জন্যে। তাদের মধ্যে থেকে অনেকেরই পরনের মতো তেমন ভালো কোনো বস্ত্র নেই। তাই তাদের পঞ্চম ব‍্যাটেলিয়নের পুটিয়া ক্যাম্পের সমস্ত টিএসআর’রা মিলে কিছুটা বস্ত্র প্রদানের মাধ্যমে এই গরীব শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। বস্ত্র পেয়ে দারুন খুশি ছোট ছোট শিশু ছেলে মেয়েরা। বস্ত্র বিতরণের পর তাদের হাতে ফল বিতরণ করা হয়। কিছু দিন পূর্বেও এই ব্যাটেলিয়ান জোয়ানরা আরও অন্য দুইটি ইট ভাটড়ার শ্রমিকদের বস্র বিতরণ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*